Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনৈতিক সংস্কৃতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৯ pm ০৮, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরও রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি এবং তা এখনো পরিপাটি ও পরিচ্ছন্ন হয়ে ওঠেনি।

শুক্রবার (৮ মে) নওগাঁর আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য জনগণ বারবার আন্দোলন করেছে, এমনকি প্রাণও দিয়েছে। তবে প্রত্যাশিত পরিবর্তন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তার মতে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সংগ্রাম করেই বর্তমান অবস্থায় আসা সম্ভব হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তবে কিছু পক্ষ এখনো সেই পরিবর্তনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে। তিনি সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টি না হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তিনি বলেন, কবি ছিলেন মানবতার প্রতীক। তার সাহিত্য, সংগীত ও চিন্তাধারা এই অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। গীতাঞ্জলির মাধ্যমে তিনি বিশ্বসাহিত্যে অনন্য স্থান অর্জন করেন বলেও উল্লেখ করেন তিনি।

Tags: মির্জা ফখরুলরাজনৈতিকসংস্কৃতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
  • জামালপুরে স্বাাস্থ্য বিভাগে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম