Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে পুলিশ-জনতার মতবিনিময়

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৬ pm ২৩, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
সুনামগঞ্জে পুলিশ-জনতার মতবিনিময়

সুনামগঞ্জে পুলিশ-জনতার মতবিনিময়

সুনামগঞ্জ, মোঃ আফজাল হোসেন:

আমার পুলিশ, আমার দেশ, আমার বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ ও আধুনিক পুলিশিং বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ জেলা পুলিশ সিলেট বিভাগের চার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

পুলিশ সুপার আরও বলেন, আধুনিক পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশ সাইবার মনিটরিংসহ প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জেলার শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী তথ্য-সহায়তা নেটওয়ার্ক পুলিশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর হতে হবে। তিনি অপরাধ দমনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, উন্নয়ন ও বিনিয়োগের পূর্বশর্ত হলো শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি। সুনামগঞ্জ জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

Tags: বাংলাদেশমতবিনিময়সুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
  • জামালপুরে স্বাাস্থ্য বিভাগে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম