Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ১১, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।

সোমবার (১১ মে) পর্যন্ত ১৩২টি হজ ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানান হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। নিহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।

এছাড়া সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৪ হাজার ৮৬৯ জন সেবা গ্রহণ করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে ৬৬০টি এজেন্সি যুক্ত রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের মাধ্যমে পর্যায়ক্রমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হচ্ছে। এখনো প্রায় ২৬ হাজারের বেশি হজযাত্রী সেখানে পৌঁছানোর অপেক্ষায় আছেন।

এর আগে ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ৪১৮ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা শুরু করে।

Tags: বাংলাদেশসৌদিহজযাত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ৮ দফা দাবিতে ছাত্রফ্রন্টের স্মারকলিপি প্রদান
  • ঠাকুরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, আহত বাবা-বোন
  • পশ্চিমবঙ্গে বিরোধীদলীয় নেতা হলেন শোভনদেব
  • এআই প্রযুক্তিতে কড়াকড়ি, সপ্তাহে ৩শ’ চালকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম