Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৬ pm ২৬, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিরসন এবং  পরিস্থিতির অবসান ঘটাতে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর সম্ভাব্য হামলা বন্ধে মধ্যস্থতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ওমান এই যুদ্ধের শুরু থেকেই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। দেশটি একদিকে যেমন উত্তেজনা প্রশমনে বিভিন্ন পক্ষের আলোচনার আয়োজন করছে, অন্যদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ‘অবৈধ’ এবং ‘অস্থিতিশীল’ হিসেবে আখ্যা দিয়ে এর কড়া নিন্দা জানিয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সুলতান হাইথাম ও আব্বাস আরাগচির এই বৈঠক বর্তমান সংকট সমাধানে নতুন কোনো পথ দেখাতে পারে। ওমান দীর্ঘকাল ধরেই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে। মঙ্গলবারের এই আলোচনা মূলত আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনা এবং একটি বৃহত্তর যুদ্ধ এড়ানোর কূটনৈতিক প্রচেষ্টারই অংশ। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে চলমান বার্তার আদান-প্রদান বর্তমান সংঘাত নিরসনে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।

Tags: ইরান-ইসরায়েল যুদ্ধওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ৮ শিক্ষকের কাঁধে চলছে স্কুল
  • রামগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা:
  • কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম
  • সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪
  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম