Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিসিআরের নামে অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৭ pm ১৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ডিসিআরের নামে অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন

ডিসিআরের নামে অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উচা বাজারে খাস জমিতে থাকা দোকানগুলোর ডিসিআর করে দেওয়ার কথা বলে অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উচা বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন বাজারের ব্যবসায়ীবৃন্দ।

মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা অভিযোগ করেন, উচা বাজারে মোট ১৫০টি দোকানের মধ্যে ৭৭টি দোকান খাস জমির ওপর অবস্থিত। এসব টিনশেড দোকানের মধ্যে প্রায় ৫০টি দোকানের মালিকের কাছ থেকে দোকানপ্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, তুজারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওলিউর রহমান ডিসিআর করে দেওয়ার আশ্বাস দিয়ে এই টাকা গ্রহণ করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবসায়ীকে ডিসিআর প্রদান করা হয়নি।

ব্যবসায়ীরা বলেন, ডিসিআরের আশায় তারা কষ্টার্জিত অর্থ দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাগজপত্র না পাওয়ায় তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
  • শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশ উত্তাল
  • হরমুজে ট্যাংকারে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: কুয়েত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম