Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৭ pm ১৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি

বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বাঘাইছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল ত্রাণ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

আজ (১৪ জুলাই) দুপুর ১২টায় দলটির উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রবিউল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবীর আহমেদ, সেক্রেটারি মো. আবসার হোসেন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বাঘাইছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সাথে তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেকোনো সংকটে সরকার ও উপজেলা প্রশাসন একইভাবে সাধারণ জনগণের পাশে থাকবে।

বক্তব্য প্রদানকালে বক্তারা বাঘাইছড়ির একটি দীর্ঘদিনের জনগুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরে বলেন, “চট্টগ্রামের সাথে যোগাযোগ রক্ষা করতে হলে সড়ক পথে রাঙ্গামাটি অথবা খাগড়াছড়ি হয়ে যাতায়াত করতে হয়। অতিবৃষ্টির কারণে পাহাড় ধস কিংবা রাস্তায় ভাঙন সৃষ্টি হলে সেনাবাহিনী, বিজিবি ও সিভিল প্রশাসনকে মাটি অপসারণ এবং মেরামতের কাজ করতে দেখা যায়। অথচ নিয়ম অনুযায়ী দুর্যোগকালীন এই কাজগুলো সম্পূর্ণভাবে ফায়ার সার্ভিসের করার কথা।”

তাঁরা অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, “বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। একটি ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বাঘাইছড়িবাসী প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।” বক্তারা অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাঘাইছড়িতে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

Tags: জামায়াতজামায়াতে ইসলামীফায়ার সার্ভিস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে মসজিদের জমি অপদখলে বাধা দেওয়ায় মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
  • মধ্যনগরে দেরশত বছরের মন্দিরে মানব কল্যাণে কালীপূজা আজো বহমান
  • সাড়ে ৮ কোটি টাকার প্রকল্পে জুটেনি ১ ফোঁটা পানি
  • চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
  • শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম