Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৯ pm ১৬, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু হচ্ছে এবারের হজযাত্রা কার্যক্রম। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবারের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হবে বলে জানানো হলেও সেখানে নির্ধারিত অতিথির উপস্থিতি ও সময়সূচি নিয়ে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে যাচ্ছেন। ইতোমধ্যে সৌদি আরবে ১৭১ সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে, যারা হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন।

এবার হজযাত্রীদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষের ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল আইডেন্টিফিকেশন কার্ডের মাধ্যমে হজযাত্রীরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীরা দেশে থেকেই কার্ড পাচ্ছেন, আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে তা সংগ্রহ করবেন।

হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Tags: ঢাকাফ্লাইটশুক্রবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
  • নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
  • গোপালপুরে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১১ কর্মকর্তার রদবদল
  • বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৬ শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম