Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা বৃষ্টি কারণে রাজবাড়ীর বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩১ pm ২৫, জুলাই ২০২৬
in Semi Lead News, অর্থনীতি
A A
0
টানা বৃষ্টি কারণে রাজবাড়ীর বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি,

টানা বৃষ্টি কারণে রাজবাড়ীর বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি,

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে দ্বিগুণ বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম মানভেদে বেড়েছে কেজিতে ১০০ থেকে ১১০ টাকা। মাছের বাজারেও স্বস্তি নেই, বিক্রেতাদের দাবি, সরবরাহ স্বাভাবিক হলে সবজির দাম কমবে। আর ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দরকার কার্যকর বাজার তদারকি।

রাজবাড়ীতে কয়েক দিনের টানা বৃষ্টি এবং পানির বৃদ্ধির কারণে অনেক এলাকায় ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় শাকসবজি ও অন্যান্য দেশীয় কৃষিপণ্যের সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। সবজির মধ্যে করলা বিক্রি হচ্ছে ৯০ টাকা, যা ছিল ৪০ টাকা, ৩০ টাকার পটল ৬০ টাকা, ৩০ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার শসা ৮০ টাকা, ৩০ টাকার লাউ আকারভেদে ৫০ থেকে ১০০ টাকা এবং ৪০ টাকার কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে দ্বিগুণ বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

মাছের বাজারেও নেই স্বস্তি। বৃষ্টির অজুহাতে চাহিদাসম্পন্ন প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ১৫০ টাকা বেড়েছে। বর্তমানে পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, রুই ৩৩০ টাকা এবং আকারভেদে ইলিশ ৯০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে।

সবজির দাম দ্রুত স্বাভাবিক হলে সব শ্রেণির মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় কমবে এবং সংসার খরচে কিছুটা স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশা ক্রেতাদের।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর কারাদণ্ডসহ গ্রেফতার ৪
  • ইসলামী ব্যাংক দখলে তদন্তে উঠে এলো সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নাম
  • আখাউড়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আটক, আদালতে প্রেরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম