Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আটক, আদালতে প্রেরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৫ pm ২৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আটক, আদালতে প্রেরণ

নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আটক, আদালতে প্রেরণ

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে গাঁজা সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতের অভিযানে পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে আদনান রুবেলকে আটক করা হয়। থানায় নেওয়ার পর তার স্বজনরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

আটক আদনান রুবেল নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “আদনান রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। আইনের প্রয়োগে কোনো ধরনের তদবির বা প্রভাব বিবেচনায় নেওয়া হচ্ছে না।”

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তাদের ভাষ্য, মাদকসংশ্লিষ্ট অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে।

পুলিশ জানিয়েছে, নলছিটিসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন।

Tags: ছাত্রদল নেতাঝালকাঠির নলছিটি উপজেলানলছিটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, সামনে এলো বিক্ষোভকারীদের ৩ নতুন দাবি
  • শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ
  • তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে
  • পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম