Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ২৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ বার্তা প্রকাশ করেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিন্দি ভাষায় একটি দীর্ঘ পোস্টে তিনি নিজের সিদ্ধান্তের কারণ তুলে ধরেন।

বার্তায় ধর্মেন্দ্র প্রধান বলেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষা, শিক্ষার্থী এবং শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন। সবসময় এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন, যা অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং ভবিষ্যতমুখী। দেশের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পরপরই সরকার সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আগামী বছর থেকে পরীক্ষাটি কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সাবেক শিক্ষামন্ত্রীর দাবি, পুরো প্রক্রিয়াজুড়ে সরকারের প্রধান লক্ষ্য ছিল ২০ লাখের বেশি শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং অভিভাবকদের সহযোগিতায় পুনঃপরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শুরু থেকেই তিনি ঘটনার পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছেন এবং কখনো দায়িত্ব এড়িয়ে যাননি। পরীক্ষা জালিয়াতির কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই কাজ করেছেন। তবে এ সময় কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করার চেষ্টা করেছে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

ধর্মেন্দ্র প্রধান লেখেন, সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের স্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিয়েছেন। যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানের চলমান পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় রেখেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মন্ত্রিপরিষদের সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান। ভবিষ্যতেও দেশের সেবায় এবং তরুণ প্রজন্মের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tags: ধর্মেন্দ্রধর্মেন্দ্র প্রধানপদত্যাগবিশেষ নিউজশিক্ষামন্ত্রীসাবেক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, সামনে এলো বিক্ষোভকারীদের ৩ নতুন দাবি
  • শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ
  • তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে
  • পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম