Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর কারাদণ্ডসহ গ্রেফতার ৪

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ২৫, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর কারাদণ্ডসহ গ্রেফতার ৪

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর কারাদণ্ডসহ গ্রেফতার ৪

​মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়াঃ 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়। সবুজ ওই এলাকার মোঃ রহমত আলীর ছেলে।

​এর আগে শুক্রবার (২৪ জুলাই) এসআই মোঃ শামীম হোসেনের পরিচালনায় অপর এক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

​দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাহেবাবাদ গ্রামের মৃত মাহফুজ মিয়া চৌধুরীর ছেলে মোঃ মামুন মিয়া চৌধুরী (২৯) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানচিরি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ আকবর আলীকে (৩২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সাহেবাবাদ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মুজিব মিয়াকে (৪৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “মাদক সেবনের অপরাধে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী ও নিয়মিত মামলার পলাতক আসামিসহ চারজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

Tags: কুমিল্লাকুমিল্লা ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, সামনে এলো বিক্ষোভকারীদের ৩ নতুন দাবি
  • শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ
  • তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে
  • পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম