Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিরকুটে যুবকের নাম, নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৬ pm ০৮, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে এক যুবকের নাম উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি এলাকার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রাহি ওই এলাকার আহসান উল্লাহর মেয়ে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। পরে ঘরের ভেতর রান্নাঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে এক যুবকের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: চিরকুটঝুলন্ত মরদেহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম