আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি জানান, বৈশ্বিক শ্রমবাজার সম্প্রসারণ ও দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চলতি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়কালে প্রায় ৯ লাখ ৩৩ হাজার বাংলাদেশি বিভিন্ন দেশে কর্মসংস্থান পেয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি শ্রমিক নিয়োগ সীমিত বা বন্ধ রয়েছে, সেসব বাজার পুনরায় চালু করতে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

