নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে (হসপিটালে) স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় স্বামীর বিরুদ্ধে মস্তবড় অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্ত্রীর ওপর ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এই নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটে।
আরো জানা যায়, নিহত মনিরা বেগম (২২) উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মো.ফরহাদ হোসেন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছান মনিরা বেগম ও তার স্বামী ফরহাদ হোসেন। এ সময় পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী ফরহাদ হোসেন হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মনিরার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও হাসপাতাল স্টাফরা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পাষন্ড স্বামী কে ধরা হয়েছে বলেও জানা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধিন রয়েছে।
এই হৃদয়বিদারক লোমহর্ষক ঘটনায় এলাকায় আতংক ও শোকের ছায়া নেমে এসেছে।

