Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ০৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস:

বাংলাদেশ ব্যাংক ও তফসিলভুক্ত ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঋণগ্রহীতা কৃষক,মৎস্যজীবী ও এগ্রো ফার্ম মালিকদের মধ্যে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

কৃষি ঋণ প্রচারণা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না,শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. সালাউদ্দিন। এ সময় কয়েকজন ঋণগ্রহীতাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, কৃষকদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ১০ হাজার টাকার নিচের সব কৃষি ঋণ মওকুফ করায় অনেক খেলাপি কৃষক নতুন করে ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন,শুধু জমির মালিক নয়, প্রান্তিক কৃষক ও বর্গাচাষীরাও কৃষি ঋণ পাওয়ার অধিকার রাখেন।

তিনি আরও বলেন,চা শিল্প, মৎস্যসম্পদ, আনারস ও লেবু উৎপাদনের জন্য শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এ এলাকার কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে স্বল্পসুদে কৃষি ঋণ গ্রহণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

খালেদ আহমদ বলেন,কৃষকদের দোরগোড়ায় ঋণসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকৃত কৃষকদের সহজে ঋণসুবিধার আওতায় আনতে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে এবি ব্যাংক,পূবালী ব্যাংক,জনতা ব্যাংক,আইএফআইসি ব্যাংক,এনসিসি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক,রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের গ্রাহকদের মধ্যে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা,কৃষক, মৎস্যজীবী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Tags: কৃষিবিতরণশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়ক বরখাস্ত
  • বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি ছাড়াই চলছে মিনি পেট্রোল পাম্প
  • উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু
  • ফুটবল ছাড়িয়ে এবার হলিউডে রোনালদো
  • জামালপুরে ট্রাক চাপায় নিহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম