Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৯ pm ২৭, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাতলার লাল শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পানিতে পড়ে রাকিবুল ইসলাম (২১) নামে এক তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাকিবুল ইসলাম পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে সাতলার লাল শাপলা বিলে বেড়াতে এসে একপর্যায়ে রাকিবুল ইসলাম নৌকা থেকে পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

ঘটনার বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “সাতলা লাল শাপলা বিলে একজন পর্যটকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। জলাশয়ে চলাচল ও ভ্রমণের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্ষা মৌসুমে লাল শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী সাতলা শাপলা বিলে ভিড় করেন। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

তাদের দাবি, বিল এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও উদ্ধার সরঞ্জামের ব্যবস্থা, প্রশিক্ষিত উদ্ধারকর্মী মোতায়েন এবং নিয়মিত প্রশাসনিক তদারকি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পর্যটকদের সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা গেলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।

Tags: উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার
  • মাটিরাঙ্গায় ধলিয়া খালে মাটি কাটার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
  • নওগাঁয় হসপিটালের ভিতরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম