Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে রাণীশংকৈলে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৩ pm ০৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকাল ৫ টায় নন্দুয়ার ইউনিয়নের কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এডুকো-ইএসডিও’র সে-লিড প্রকল্পের কিশোর-কিশোরী ও যুবদের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৪০টি ভিন্ন ভিন্ন এলাকায় একযোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আমজুয়ান, ফুলবাড়ী ও কুমড়িয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। তিনি বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিক পণ্য বর্জনে কিশোর-কিশোরী ও যুবদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিউনিটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করায় এডুকো ও ইএসডিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও, রাণীশংকৈল কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য দ্বিজেন্দ্র নাথ রায়, কুমুরিয়া কিশোর কিশোরী যুব ক্লাবের উপদেষ্টা বিমল চন্দ্র বর্মণ , প্রজেক্ট অফিসার শিউলি আক্তার, সহ এলাকার নারী পুরুষ ও শিশু শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সদস্যরা নিজেদের সঞ্চয় এবং এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অব্যাহত রাখবেন। বিশ্ব পরিবেশ দিবসকে স্মরণীয় করে রাখতে গত ৫ জুন এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ বছর রাণীশংকৈল উপজেলায় যুবদের নেতৃত্বে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট ৭ হাজার ৫০০টি গাছ রোপণ ও পরিচর্যার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: কিশোরদিবসযুব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোয়ালন্দে কুপিয়ে আহত যুবক মৃত্যুপথযাত্রী, আসামিদের গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ
  • বিজিবি সদস্যদের হাতে বাসের হেলপার মারধরের অভিযোগ
  • সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আদ্-দ্বীনের ২ কর্মীকে অব্যাহতি
  • নেত্রকোণার সীমান্তে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি
  • রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম