Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫০ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট বাজারে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সিডের ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট বাজারের ডিলার নাসিরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম।

কর্মশালায় দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নতমানের বিভিন্ন বীজ—ধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

কর্মশালায় বক্তারা কৃষিখাতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব চাষাবাদে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে পরিবেশ দূষণ কমে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পায়। এছাড়াও এ সময় কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের মনিটর অফিসার সেলিম রেজা, সিনিয়র টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান।

কর্মশালায় এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী দিকনির্দেশনা গ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়।

Tags: অনুষ্ঠিতঠাকুরগাঁওবায়োপেস্টিসাইড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদীর মৃত্যু
  • নাটোরে পৌরসভায় প্রায় ৪৭ কোটি টাকার বাজেট পেশ
  • রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা
  • ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল
  • সদরপুরে পদ্মায় ব্লক রেইড, নিষিদ্ধ জাল জব্দসহ দুই জেলের জেল-জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম