Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় বৃষ্টিতে ব্রিজ ধসে পড়ায় জনদুর্ভোগ চরমে

Bangla FMbyBangla FM
৮:২১ am ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মণ্ডল, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভারী বৃষ্টির কারণে ধসে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল, চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে ভাওয়াল ইউনিয়নের সালথা-মোন্তারামোড় সড়কের ইউসুফদিয়া ইজারাপাড়া এলাকায় খালের ওপর নির্মিত পুরোনো সেতুটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। এরপর থেকে স্থানীয়রা বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন ওই ব্রিজ দিয়ে ১০-১৫টি গ্রামের মানুষ স্কুল, কলেজ, হাটবাজার ও বিভিন্ন দপ্তরে যাতায়াত করতেন। ব্রিজটি ধসে পড়ায় তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয় ইজিবাইক চালক ফায়েজুর রহমান বলেন, “সেতুটি হঠাৎ ভেঙে পড়ায় যাত্রীদের নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দ্রুত সংস্কারের দাবি জানাই।”

এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, “ব্রিজ ধসে পড়ার খবর পেয়েছি। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, “বিষয়টি জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশাকরি দ্রুত সমাধান হবে।”

Tags: জনদুর্ভোগ চরমে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু
  • ইরান যুদ্ধের উত্তাপে কমছে মার্কিন অস্ত্রভাণ্ডার; অস্ত্র সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র
  • টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে আগুন
  • ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুলে চুরির অভিযোগে গ্রেফতার ২
  • বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম