Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুলে চুরির অভিযোগে গ্রেফতার ২

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৯ pm ১২, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুলে চুরির অভিযোগে গ্রেফতার ২

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুলে চুরির অভিযোগে গ্রেফতার ২

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির অভিযোগে এক ব্যক্তিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— উপজেলার টাকই (রহমতপুর) গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মো. রবিউল হাছান প্রকাশ রবি (৩৭) এবং উপজেলা সদরের আটকিল্লাপাড়া এলাকার মো. রহমত আলীর ছেলে মো. আকরাম হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল ৭নং সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় অভিযান চালায়। এ সময় বারেশ্বর চৌমুহনী থেকে টাকইগামী তিন রাস্তার মোড়ে জনৈক মামুনের মোবাইল দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রবিউল হাছানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​অন্যদিকে, উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. আকরাম হোসেনকে গ্রেফতার করে।
​পৃথক এই দুটি ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদক উদ্ধার ও বিদ্যালয়ের চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
Tags: #মাদক_গ্রেফতারআসামী গ্রেফতারকুমিল্লা ব্রাহ্মণপাড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু
  • ইরান যুদ্ধের উত্তাপে কমছে মার্কিন অস্ত্রভাণ্ডার; অস্ত্র সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র
  • টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে আগুন
  • ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুলে চুরির অভিযোগে গ্রেফতার ২
  • বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম