Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫২ pm ১২, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা, সারাদেশ
A A
0
টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে আগুন

টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে আগুন

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ 

কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ায় শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে বাজারে এসে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।​গতকাল শনিবার ব্রাহ্মণপাড়া সদর সাপ্তাহিক বাজারের দিন ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, গাজর ১৪০ টাকা, করলা ৮০ টাকা এবং বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস জালি কুমড়া ৪০ টাকা, লাউ ৬০ টাকা, কাঁচ কলার হালি ৫০ টাকা, ছড়া ৬০ টাকা এবং পটল ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

​সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ ও শিমের দাম। বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। আর কয়েকদিন আগে যে কাঁচা মরিচ ১২০ টাকা কেজি ছিল, তা এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

​বাজারে তরকারি কিনতে আসা আজাদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাঁচা মরিচ কিনতে আসলাম, এক পোয়ার (২৫০ গ্রাম) দাম চায় ৭০ টাকা! অথচ গত সপ্তাহখানেক আগেও এক পোয়া কিনেছি ২০ টাকায়। মরিচ কিনতে এসে তো আমার মাথায় হাত। শুধু মরিচই না, অন্যান্য সবজির দামও দ্বিগুণ হয়ে গেছে। আমাদের মতো সাধারণ মানুষের টিকে থাকাই দায়।”

​হঠাৎ দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা তরকারী বিক্রেতা নাজির হোসেন বলেন, “কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির জমি তলিয়ে গেছে। খেতেই বেশিরভাগ তরকারি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কম। পাইকারি বাজারেই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে।”

​আরেক ব্যবসায়ী আবু সায়েম বলেন, “আমাদের কেনা বেশি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। দাম বাড়লেও আমাদের লাভ তো আগের মতোই আছে। সরবরাহ স্বাভাবিক না হলে দাম কমার সম্ভাবনা কম।”​বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণপাড়া সদর বাজারের সভাপতি হাজী মোয়াজ্জেম হোসেন দুলাল বলেন, “টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় সাময়িকভাবে দাম বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, সেদিকে আমাদের নজরদারি রয়েছে।”

​কৃষি ক্ষয়ক্ষতির বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, “টানা বৃষ্টির কারণে উপজেলার বেশ কিছু নিচু এলাকার সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় জলাবদ্ধতার কারণে সবজি পচে গেছে। আমরা কৃষকদের খেতের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে বাজারে সবজির সরবরাহ আবার বাড়বে এবং দামও নিয়ন্ত্রণে আসবে।”

Tags: কুমিল্লা ব্রাহ্মণপাড়াটানা বৃষ্টিসবজির দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে, দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মিলন
  • মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু
  • ইরান যুদ্ধের উত্তাপে কমছে মার্কিন অস্ত্রভাণ্ডার; অস্ত্র সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র
  • টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে আগুন
  • ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুলে চুরির অভিযোগে গ্রেফতার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম