Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩২ pm ১২, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু

মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু

মাহফুজুর রহমান মাসুম, ​উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, মাসিক উন্নয়ন সমন্বয় সভা, জেলেদের তালিকা হালনাগাদকরণ ও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন সান্টু।​সভায় সংসদ সদস্য প্রতিটি সরকারি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বিশেষ করে সমাজে মহামারি আকারে ছড়িয়ে পড়া মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
​দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন সান্টু সাফ জানিয়ে দেন, “বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে কিংবা কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে—তবে তাকে ছাড়াতে যাওয়া বা কোনো প্রকার তদবির করা যাবে না। যদি কেউ মাদক অপরাধীর পক্ষে তদবির করতে আসেন, তবে তদবিরকারীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
​মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে তিনি প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সমন্বয়ে একটি করে শক্তিশালী প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশ দেন।​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ শেখর, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরা পারভিন।
​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বি এম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন।
​রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুব গোমস্তা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মাসুম এবং উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Tags: নেতাকর্মীবরিশালবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, থানায় এজাহার
  • বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন
  • মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে, দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মিলন
  • মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু
  • ইরান যুদ্ধের উত্তাপে কমছে মার্কিন অস্ত্রভাণ্ডার; অস্ত্র সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম