Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির মধ্যে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৫ pm ০৮, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়া দুর্ভোব লাঘবে পথচারীদের মাঝে ছাতা বিতরণ করেছেন পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া।

মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পথচারী, দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের হাতে ১৫০টি ছাতা তুলে দেওয়া হয়। হাজী সালাউদ্দিন ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে এসব ছাতা বিতরণ করা হয়। এই অবিরাম বৃষ্টির মধ্যে পথচারীরা ছাতা পেয়ে খুবই খুশি।

হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “বৃষ্টিতে অনেক মানুষ প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হন। কিন্তু অনেকের কাছেই ছাতা থাকে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়। তিনি আরও বলেন আমি জনগনের কল্যাণে কাজ করতে চাই। জনসেবার অংশ হিসেবে আমি এ কাজটি করছি। আমি নিতে নয় দিতে এসেছি। মানুষের পাশে থেকে আমার দায়িত্ব ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ছাতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মো: আশরাফুল আলম বলেন, সকালে প্রয়োজনীয় কাজ করতে ঘর থেকে বের হয়ে শহরে আসা হয়। হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এক দোকানের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এসময় একটি ছাতা উপহার পাওয়ায় বাড়ি আসতে আর কোন সমস্যা হয়নি।

শিক্ষার্থী মো: রবিন বলেন, সকাল ১০ টায় পরীক্ষা থাকায় বাড়ি থেকে কষ্ট অটো রিকশা করে আখাউড়ায় আসি। এরপর বৃষ্টির জন্য আটকে থাকি। উপহারের ছাতা পেয়ে আনন্দে স্কুলে যায়। ছাতা পেয়ে খুবই ভালো লেগেছে। বৃষ্টির সময় এভাবে কেউ আমাদের কষ্ট লাঘবে ছাতা দেয় নি। আসলেই হাজী সালাউদ্দিন একজন মানবিক মানুষ। তার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

পথচারী মো: মুর্শেদ বলেন, বেশ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই দিনে ছাতা ছাড়া চলে না। একটা ছাতা আমার খুবই প্রয়োজন ছিল। কিন্তু পয়সার অভাবে কিনতে পারছি না। সড়ক বাজার এলাকায় বৃষ্টি ভিজে রাস্তা পার হওয়ার সময় একটা ছাড়া উপহার পেয়েছি। ছাতাটা দেখতে সুন্দর ও বড় আকারের। এখন আর রোদ বৃষ্টিতে চলাচলে কোন অসুবিধে হবে না।

স্থানীয়রা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

উল্লেখ্য, সম্প্রতি হাজী সালাউদ্দিন ভূঁইয়া বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।

Tags: ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির মধ্যে পথচারীদের মাঝে ছাতা বিতরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের হামলাকে ‘জঘন্য আগ্রাসন’ বলল কুয়েত
  • টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি
  • টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত
  • সানজিদা হত্যা মামলায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি
  • তারেক খাঁনের মানবিকতায় ২০ বছর পর হুইলচেয়ার পেলেন গৌড় চন্দ্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম