Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে ৩৪ ধারায় দুই যুবককে আটক করে আদালতে প্রেরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৫ pm ১৪, মে ২০২৬
in মাদক
A A
0

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় রাতের টহল অভিযানে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, মডেল টাউন এলাকার মোঃ ওবায়দুল হক রবিউল ইসলাম (৩০) এবং মোঃ নবীর হোসেন (২০)।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মডেল টাউন এলাকায় দায়িত্ব পালনকালে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বলেন, “জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সন্দেহজনক চলাফেরার কারণে পুলিশ আইনের ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে নিয়মিত আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে কোনো ধরনের ইয়াবা, মাদকদ্রব্য বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়নি। তবে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই তাদের আটক করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি রাতের বেলা অপরিচিত ব্যক্তিদের চলাফেরা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে পুলিশের নিয়মিত টহল ও অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।

পুলিশ জানিয়েছে, বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরের ঘোড়াঘাটে ময়লার ভাগারের দুর্গন্ধে বিপাকে শতাধিক ব্যবসায়ী
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন
  • পিরোজপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • হালাল হলেও পশুর যেসব অংশ খেতে পছন্দ করতেন না নবীজি (সা.)
  • চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবল প্রতিযোগিতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম