Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবল প্রতিযোগিতা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩২ pm ১৪, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0
আহমেদ মুনহা,চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ. এফ. রহমান হল মাঠে ‘বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৪ মে) পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ফুটবল দলের ম্যানেজার ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ফুটবল বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা। খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দেশপ্রেম শেখায়। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়াচর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রানার্সআপ হয়েছে স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ. এফ. রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল।
এ সময় সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন, চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজার, কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Tags: আন্তঃবিশ্ববিদ্যালয়চবিপ্রতিযোগিতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন
  • বেরোবির ৭ম উপাচার্য নিয়োগ পেলেন ঢাবির অধ্যাপক ড. আনিসুর রহমান
  • পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি
  • ময়মনসিংহে পথরোধ করে সাংবাদিকদের ওপর হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম