Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪১ pm ১৪, মে ২০২৬
in অন্যান্য
A A
0
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে এগারোটায়  উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সৌমিত্র সরকার।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সহকারী কৃষি অফিসার মাইনুল হুদা রোমান,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদের পেশ ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান, গীতা পাঠ করেন গীতা প্রধান।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি অফিসার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার।
Tags: অনুষ্ঠিতকংগ্রেসপিরোজপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুর ফুলবাড়িতে জমিতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
  • তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক
  • সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান
  • চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল-ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার
  • চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম