Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর ফুলবাড়িতে জমিতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৩৩ am ০৯, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
দিনাজপুর ফুলবাড়িতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

বজ্রপাতে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ফুলবাড়ীতে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের ছেলে নিহত হয়েছেন এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গোলাপ হোসেন (৩৫) ওই গ্রামের বাসিন্দা মো. মোখলেছার রহমানের ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, বুধবার সকালে বাবা মোখলেছার রহমান ও বড় ছেলে মো. গোলাপ হোসেন নিজস্ব ধানের জমিতে কৃষিকাজ করছিলেন। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। একপর্যায়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে তীব্র বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত মোখলেছার রহমানের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, সকালে আবহাওয়া হঠাৎ বৈরী হয়ে পড়ে। বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই বজ্রাঘাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে ছেলের মৃত্যু হয়, আর বাবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মণ্ডল বলেন, ভাটপাইল নয়াপাড়া গ্রামের মোখলেছার রহমান ও তার ছেলে গোলাপ হোসেন ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারটি এখন গভীর শোকের মধ্যে রয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়কে অবহিত করা হয়েছে। সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার ব্যবস্থা করা হবে।

Tags: ছেলের মৃত্যুজমিতে বজ্রপাতদিনাজপুরফুলবাড়িতবাবা গুরুতর আহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুর ফুলবাড়িতে জমিতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
  • তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক
  • সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান
  • চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল-ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার
  • চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম