Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরের ঘোড়াঘাটে ময়লার ভাগারের দুর্গন্ধে বিপাকে শতাধিক ব্যবসায়ী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৫ pm ১৪, মে ২০২৬
in অন্যান্য
A A
0

ঘোড়াঘাট, দিনাজপুর, প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের বাঘেরহাট এলাকায় রমেশ কুন্ড মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগার এখন আশপাশের শতাধিক দোকান মালিক ও ব্যবসায়ীর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কসংলগ্ন এই বাণিজ্যিক এলাকায় ছড়ানো তীব্র দুর্গন্ধে প্রতিদিনই দুর্বিষহ সময় পার করছেন তারা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় উৎপন্ন সব ধরনের বর্জ্য—দোকানের আবর্জনা থেকে শুরু করে মৃত কুকুর, মুরগি ও পচা সবজি—এখানেই ফেলা হচ্ছে। নিয়মিত ময়লা অপসারণ না করায় গত দুই মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তীব্র গরমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে ক্রেতারা দোকানে প্রবেশ করতে অনীহা দেখাচ্ছেন। এতে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাধ্য হয়ে কেউ আংশিক দোকান খুলে, কেউবা সীমিতভাবে ব্যবসা চালাচ্ছেন।

ভাই ভাই সাইকেল স্টোরের মালিক সোলায়মানসহ একাধিক ব্যবসায়ী বলেন, বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

স্থানীয়দের মতে, শুধু ব্যবসা নয়, এই পরিস্থিতি এখন জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।

বাঘেরহাট বাজারের ইজারাদার মুক্তি মিয়া বলেন, নির্দিষ্ট ডাস্টবিন না থাকা এবং নিয়মিত বর্জ্য অপসারণের অভাবেই এই সংকট তৈরি হয়েছে। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি বলে তিনি জানান।

এদিকে ঘোড়াঘাট পৌর প্রশাসক জানিয়েছেন, এ নিয়ে আশেপাশের দোকানদারা আমার কাছে এসেছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কালকের মধ্যে ময়লা সরানোর জন্য বলেদিয়েছি। জনদুর্ভোগ এড়াতে দ্রুত সময়ের মধ্যে এখানে বড়সড় একটা ডাস্টবিন তৈরির করা হবে।

Tags: দিনাজপুরময়লা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম