ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার পালিচড়া এলাকায় জমির রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আমলী আদালত, কোতয়ালীতে একটি ফৌজদারি নালিশ দায়ের করেন রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া বালুয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র মো. মজিদুল।
আদালতে দাখিল করা নালিশে অভিযুক্ত আসামিরা হলেন একই গ্রামের আব্দুস সালামের পুত্র আলতাফ হোসেন (৪০), ফজলুর রহমানের দুই পুত্র মোস্তাফিজার (৩৪) ও মোস্তাকিন (২৮), মৃত আব্দুল মতিনের পুত্র আজমাল (৩৫), মৃত বাচ্চা মিয়ার দুই পুত্র ফজলু (৫০) ও রাজু মিয়া (৪২), রাজু মিয়ার পুত্র রবিউল (২২) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
নালিশে আরো বলা হয়েছে, বাদী প্রায় ৯ বছর আগে ১৫ শতক জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। পরে চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাস্তা হিসেবে ব্যবহারের জন্য আরও জমি ক্রয় করেন। গত ১২ জুন সকালে ওই জমিতে লাগানো ফলজ গাছ কেটে ফেলার প্রতিবাদ করলে আসামিরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
নালিশে আরো বলা হয়, হামলায় বাদীসহ সাক্ষী মোসলেম মিয়া, মোশারফ মিয়া, সাজ্জাত হোসেন ও মাজেদুল গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম হয় এবং একাধিক ব্যক্তির সেলাই দিতে হয়। বাদীর দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
ঘটনার পর কোতয়ালী থানায় অভিযোগ দিতে গেলেও মামলা আসামিদ্বয়ের অধিক টাকা পয়সা থাকায় সেই টাকা ও ক্ষমতার জোড়েই থানায় অভিযোগ গ্রহণে না করে বিলম্ব করা হয়। পরে তিনি আদালতের শরণাপন্ন হন বলে দাবি করেন বাদী মোঃ মজিদুল।
পরে মোঃ মজিদুল আদালতের কাছে ১৬ জুন ২০২৬ ইং তারিখে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ ধারায় অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং দৃষ্টান্তমূলক বিচারের আবেদন জানিয়েছেন।

