Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৪ pm ০৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) এবং রফিকুল মাতুব্বর (২৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুর অভিমুখী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর (২৩) নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম মাতুব্বর নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি এলাকার জাহিদ মাতুব্বরের ছেলে এবং রফিকুল মাতুব্বর একই এলাকার কাউছার মাতুব্বরের ছেলে। তারা দুই জন বন্ধু।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, সাকুরা পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফ
  • বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ
  • পীরগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • বাবু হত্যা মামলার আসামি, মেহেন্দীগঞ্জে কৃষক দলের তিন নেতা স্থায়ী বহিষ্কার
  • নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ, প্রশংসায় সাইফুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম