Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৭ pm ০৬, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
National Rural Development Day Observed in Pirgacha

National Rural Development Day Observed in Pirgacha

হাবিবুর রহমান হাবিব, (রংপুর) প্রতিনিধি :

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা এনায়েত উল্ল্যাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের সদস্য, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী উন্নয়ন দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি।

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের সম্প্রসারণ এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চলছে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপকারভোগীদের মাঝে চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চলতি বছরে রেকর্ড ৮৭ বার স্বর্ণের দামে উত্থান -পতন
  • চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত আসামীর মৃত্যুদন্ড
  • গৌরীপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুতে স্তব্ধ গ্রাম
  • তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফ
  • বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম