Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুতে স্তব্ধ গ্রাম

Bangla FM OnlinebyBangla FM Online
২:০০ pm ০৬, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
গৌরীপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুতে স্তব্ধ গ্রাম

গৌরীপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুতে স্তব্ধ গ্রাম

মো. হুমায়ুন কবির, গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।নিহত দুই শিশু হলো ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে রিয়া মনি (৬) ও ইলমা (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই বোন। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে রিয়া মনিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছিল।
অন্যদিকে ছোট বোন ইলমাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেলে পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় বীর পশ্চিমপাড়া গ্রামে শোকের আবহ বিরাজ করছে। একসঙ্গে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Tags: গৌরীপুরদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
  • শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
  • কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন
  • কিয়েভেতে আবারও রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম