Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৭ pm ০৬, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

​
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীতি পিয়া, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.শাহাবুদ্দিন আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার বাবু পাড়ার সমবায় সমিতির পুরুষ দলের ম্যানেজার বীর লাল ত্রিপুরা। ​আলোচনা সভায় বক্তারা ​সমবায় সমিতিগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির মাঠকর্মী এবং স্থানীয় উপকারভোগী সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
​
সভাপতির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, সমিতির সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার সঠিক ব্যবহারের ওপর জোর দেন।
​

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী গঠনে বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যেক সমবায়ীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে সমবায় সমিতির সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ২০ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার
  • বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী
  • গৌরীপুরে হামলার স্বীকার হয়ে নিহত বিজিবি সদস্যের বাবা
  • শান্তিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ
  • পাইকগাছায় সরকারি ভিপি সম্পত্তি দখল করে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম