সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
দেলদুয়ারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। টাঙ্গাইলের দেলদুয়ারে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোজ বুধবার (১৫ জুলাই ২০২৬ইং) দেলদুয়ার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

