Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণমাধ্যমে কথা বলায় ব্রিটিশ নাগরিকের সাজা আরও ২ বছর

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৭ pm ১৫, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
গণমাধ্যমে কথা বলায় ব্রিটিশ নাগরিকের সাজা আরও ২ বছর

গণমাধ্যমে কথা বলায় ব্রিটিশ নাগরিকের সাজা আরও ২ বছর

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ নাগরিক ক্রেইগ ফোরম্যানের সাজা আরও দুই বছর বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে জো বেনেট। পরিবারের অভিযোগ, গণমাধ্যমের সঙ্গে কথা বলার কারণেই অতিরিক্ত এই দণ্ড দেওয়া হয়েছে।

জো বেনেট জানান, তার বাবাকে আইনজীবীর সঙ্গে দেখা করানোর কথা বলে আদালতে নেওয়া হয়। সেখানে বিচারক তাকে জানিয়ে দেন, সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের অভিযোগে আগের ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে আরও দুই বছর যোগ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে।’

ক্রেইগ ফোরম্যান ও তার স্ত্রী লিন্ডসে ফোরম্যান ২০২৫ সালের শুরুতে মোটরসাইকেলে বিশ্বভ্রমণের সময় ইরানে ভ্রমণ করছিলেন। সে সময় তাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুজনকেই ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তারা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

কারাবাসের প্রতিবাদে গত মে মাসে দম্পতি অনশন শুরু করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্রেইগ ফোরম্যান টানা ৬৮ দিন এবং তার স্ত্রী লিন্ডসে ৫৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন।

তবে পরিবার যে অতিরিক্ত সাজা এবং এর কারণের কথা বলেছে, সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tags: গণমাধ্যমবছরবিশেষ নিউজব্রিটিশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
  • টাঙ্গাইলে শিশু হত্যা: তিন বছর পর মৃত্যুদণ্ড
  • তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
  • চট্টগ্রামের সাতকানিয়ায় বানভাসি মানুষের পাশে সীবলি ফাউন্ডেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম