Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্যায় মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার ঘর

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৩ pm ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বন্যায় মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার ঘর

বন্যায় মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার ঘর

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

উজানের ঢল ও টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৌলভীবাজার জেলায় প্রায় চার হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর হারিয়ে কিংবা ক্ষতিগ্রস্ত বসতবাড়িতে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। অনেক পরিবার এখনো ঘর মেরামতের অর্থ জোগাড় করতে না পেরে চরম দুর্ভোগে রয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে,জেলার কমলগঞ্জ,রাজনগর,কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলার ২৮টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় মোট তিন হাজার ৯৩২টি কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৪৯৩টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং এক হাজার ৪৩৯টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ,আকস্মিক বন্যার পানিতে অনেকের বসতঘর ধসে পড়েছে। ঘরবাড়ির পাশাপাশি নষ্ট হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ফলে নতুন করে ঘর নির্মাণ বা মেরামত করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

রাজনগর উপজেলার বাসিন্দা কাঁচন মিয়া বলেন,“বন্যায় আমার ঘরের একপাশ ধ্বসে পড়ি গেছে। ঠিকমতো খাবার খাইবার টাকাই নাই। আর ঘর ঠিক করতাম কিলা?”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, চাল,নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।

Tags: 000 houses damaged by floods in MoulvibazarAround 4
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
  • পিরোজপুর কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
  • টাঙ্গাইলে শিশু হত্যা: তিন বছর পর মৃত্যুদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম