Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০৪ pm ১১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাগভান্ডার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের টিফিন বিরতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, অফিস সম্পাদক মোখলেছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত আয়োজনে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইসলামী ছাত্রশিবির প্রতিবছর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের বিতরণকৃত চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার পাশাপাশি নিজ নিজ বাড়িতেও আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
পরে শিক্ষকদের সঙ্গে নিয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিদ্যালয় মাঠের একপাশে বৃক্ষরোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
Tags: কুড়িগ্রামছাত্রশিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
  • ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • পুলিশ প্রশাসনে রদবদল: মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম
  • ডিসি অফিস চত্বরে জুলাই যোদ্ধা মাহদীকে পিটিয়ে আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম