পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে ফল। হিন্দুস্তান টাইম্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, মমতার দুর্গ জয়ের লক্ষ্যে বিজেপি এবং ক্ষমতা ধরে রাখতে তৃণমূলের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
প্রাথমিক গণনায় বিজেপি বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সেই ব্যবধান কমিয়ে এনেছে।
বিজেপি ১০৫টি আসনে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে রয়েছে। তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে থেকে বিজেপির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
উল্লেখ্য, সকালের দিকে বিজেপি ৭১টি এবং তৃণমূল ৪৭টি আসনে এগিয়ে ছিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টে গেছে পুরো সমীকরণ। দুপুর ১২টার মধ্যে চূড়ান্ত ফলাফলের একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনার প্রবণতা সামনে এসেছে:
উত্তর-পূর্বাঞ্চলী এই রাজ্যে এনডিএ (NDA) ১২টি আসনে এগিয়ে থেকে নিজেদের আধিপত্য ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে।দক্ষিণের এই রাজ্যে চলছে সমানে সমান লড়াই। ইউডিএফ (UDF) এবং এলডিএফ (LDF) উভয়ই ৩৮টি করে আসনে এগিয়ে আছে। এখানে এনডিএ ৪টি আসনে লিড পেয়েছে।
তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে (DMK) ৩২টি আসনে এগিয়ে থেকে বড় জয়ের পথে রয়েছে। অন্যদিকে এনডিএ এগিয়ে আছে মাত্র ২টিতে।
পশ্চিমবঙ্গের মসনদে শেষ পর্যন্ত কে বসবেন—পদ্ম না কি জোড়া ফুল—তা নিয়ে পুরো ভারতসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য বাংলার রাজনৈতিক ভাগ্য নির্ধারণী এই লড়াই এখন মুহূর্তের উত্তেজনায় রূপ নিয়েছে।

