Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫০ am ০৭, মার্চ ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি দলের নতুন এবং অভিজ্ঞ সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সকাল ১০টায় শুরু হয়।

সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর এবং ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। বিকেলে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

কর্মশালায় নতুন সংসদ সদস্যদের জন্য সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হচ্ছে। অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এছাড়াও সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৮ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

Tags: এমপিকর্মশালাবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে তদন্ত ছাড়াই মামলা গ্রহণের অভিযোগ
  • ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা
  • অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি মাসুদ
  • আপা ডাকায় নয়, বাসি মিষ্টি থাকায় জরিমানা—ওসমানীনগর ইউএনও
  • অবহেলিত বৃদ্ধার পাশে শিবির কর্মী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম