Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে বিজিবির অভিযানে গাঁজা, ইয়াবা সহ ৩ চোরা কারবা‌রি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫১ pm ১৭, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
কুড়িগ্রামে বিজিবির অভিযানে গাঁজা, ইয়াবা সহ ৩ চোরা কারবা‌রি আটক

কুড়িগ্রামে বিজিবির অভিযানে গাঁজা, ইয়াবা সহ ৩ চোরা কারবা‌রি আটক

প্রতিনিধি কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে তিন চোরা কারবা‌রি‌কে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।  শুক্রবার (১৭ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন চোরা কারবা‌রিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীন অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দ করা সব পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Tags: অপরাধকুড়িগ্রামকুড়িগ্রাম ব্যাটালিয়নকুড়িগ্রাম সীমান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুটবল বিশ্বের চোখ স্পেন-আর্জেন্টিনার ফাইনালে, গ্যালারিতে ট্রাম্প
  • ইরাক থেকে হিজবুল্লাহকে অস্ত্র পাচার, তদন্তের নির্দেশ
  • উৎসবমুখর পরিবেশে কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
  • ব্রাহ্মণপাড়ায় একদিনে ১২৫ নারীর বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং
  • আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম