Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উৎসবমুখর পরিবেশে কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৭ pm ১৭, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
উৎসবমুখর পরিবেশে কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মোট ৫০২ জন ভোটারের মধ্যে ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে জয়নাল আবেদীন ২২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মিন্টু চন্দ্র শীল পেয়েছেন ২০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. করিম উদ্দীন ১৫৯ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইউসুফ ২৪০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. কুতুবউদ্দিন ২২৩ ভোট এবং অর্থ সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শরীফ হোসেন (৩৩৬ ভোট), মোহাম্মদ আব্দুল শুক্কর (৩২৭ ভোট), মো. বায়োজিদ হোসেন (৩২০ ভোট), বেলাল হোসেন মানিক (২৮৫ ভোট) এবং মো. বাদশা মিয়া (২৬৪ ভোট)।

নির্বাচন শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং সমিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

Tags: কাপ্তাইনির্বাচনপরিবেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রেমিকের সঙ্গে নদীতে ঝাঁপ দিতে গিয়ে পালালো প্রেমিকা
  • জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার
  • নতুন ভোটার নিবন্ধনে মিলবে ১৫ দিনের সুযোগ
  • জিয়াকে দেখে কেঁপে উঠেছিলেন মেজর মোজাফফর
  • ফুটবল বিশ্বের চোখ স্পেন-আর্জেন্টিনার ফাইনালে, গ্যালারিতে ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম