Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৫ pm ০৪, অগাস্ট ২০২৬
in বিশ্ব
A A
0
যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প

যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সর্বশেষ শান্তি আলোচনাই সংঘাতের অবসানে ‘শেষ সুযোগ’। তিনি সতর্ক করে বলেন, এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সোমবার (৩ আগস্ট) রাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে এ আলোচনা শুরু হয়েছে। তার ভাষায়, একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোর এটিই শেষ সুযোগ।

এর আগে একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের নেতাদের ‘অবিশ্বাস্য রকমের প্রতারক’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, শান্তি আলোচনা চলমান থাকলেও তেহরান তা অস্বীকার করছে।

ট্রাম্পের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মহসিন রেজাই বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। তার দাবি, ওই অঞ্চলের কাছে এলে যেকোনো যুদ্ধজাহাজ বা সামরিক উপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্বব্যাপী বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশ তার সীমান্ত সুরক্ষায় অটল থাকবে। তবে একই সঙ্গে তিনি সংঘাত আরও বাড়ানোর পক্ষে নয় বলেও জানান।

এদিকে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করার ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রথমে কমে গেলেও কূটনৈতিক অনিশ্চয়তার কারণে পরে আবার কিছুটা বেড়েছে।

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজযুদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী
  • চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান
  • ফ্রান্সে দাবানলের পর উদ্ধার শত শত যুদ্ধকালীন গোলা
  • সৈয়দপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান দুই হোটেলের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
  • জাল দলিল নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম