Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৯ pm ০৪, অগাস্ট ২০২৬
in খেলাধুলা
A A
0
চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান

চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান

চার বছরের অপেক্ষার পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাব্বির রহমান। মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটির নেতৃত্বে থাকবেন এস এম মেহেরব হাসান।

সাব্বির রহমান সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এরপর জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। দীর্ঘ সময় ধরে শুধু ঘরোয়া ক্রিকেটে খেলার পর এবার বিসিবির এইচপি দলের মাধ্যমে আবারও জাতীয় ক্রিকেট কাঠামোয় ফিরলেন এই অলরাউন্ডার।

১৫ সদস্যের এইচপি দলে অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাব্বির রহমান, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও অধিনায়ক এস এম মেহেরব হাসান। ব্যাটিং বিভাগে রাখা হয়েছে জিশান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, মোহাম্মদ রুবেল ও প্রীতম কুমারকে। মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখেই এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পিন আক্রমণে থাকবেন স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও সাব্বির রহমান। পেস বিভাগে রয়েছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

অন্যদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

বিসিবি জানিয়েছে, মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া এই এইচপি দলটিই পরবর্তীতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে।

মালয়েশিয়া সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল: জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

Tags: বাংলাদেশ ক্রিকেট বোর্ডবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)বিশেষ নিউজসাব্বির রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল
  • ৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্ট
  • শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম