সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ৫ আগস্টের অনুষ্ঠানের আয়োজন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই।
ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনুষ্ঠানটি সরকারি উদ্যোগে নয় এবং এর সঙ্গে ভারতের সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

