শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে শহরের অভিজাত দুইটি হোটেলের আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এই অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সিহাব উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ। সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন।
শহরের রংপুর রোডের পাশাপাশি দুইটা হোটেলে অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়। এর মধ্যে আল-শামস হোটেলের ১ লাখ ৫০ হাজার ও তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের ১ লাখ টাকা।

