Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৫ pm ১১, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নের সুযোগ সৃষ্টি করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-কে সময়োপযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই প্রতিপাদ্য তরুণদের ক্ষমতায়নের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।

রাষ্ট্রপতি জানান, সরকার এমন একটি প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে, যারা হবে শিক্ষিত, দক্ষ, আত্মনির্ভরশীল এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং নেতৃত্ব বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে মাদক, বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তার এবং আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগও অব্যাহত রয়েছে।

রাষ্ট্রপতির মতে, এসব পদক্ষেপ নতুন প্রজন্মের জীবনমান উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে পরিকল্পিত পরিবার এবং মানসম্মত স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজন। এ কারণে সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সবার জন্য সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, তরুণদের পূর্ণ বিকাশ নিশ্চিত করতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং সমাজের সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে। বিদ্যমান স্বাস্থ্যসেবা অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি।

শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Tags: তরুণভবিষ্যৎরাষ্ট্রপতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শাহজাদপুরে পানিতে ডুবে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু
  • উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী
  • উত্তরাঞ্চলে বাড়বে বৃষ্টি, ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস
  • বাউফলে আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
  • ঢামেকের গৌরবের ৮০ বছর, উৎসবের ফ্রেমে প্রধানমন্ত্রীর সেলফি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম