Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢামেকের গৌরবের ৮০ বছর, উৎসবের ফ্রেমে প্রধানমন্ত্রীর সেলফি

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৯ pm ১১, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
ঢামেকের গৌরবের ৮০ বছর, উৎসবের ফ্রেমে প্রধানমন্ত্রীর সেলফি

ঢামেকের গৌরবের ৮০ বছর, উৎসবের ফ্রেমে প্রধানমন্ত্রীর সেলফি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢামেক ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁকে চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়, যা অনুষ্ঠানে বাড়তি উৎসাহ যোগ করে।

উদ্বোধনের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। এরপর তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনাতেও অংশ নেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যখাতের আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কয়েকটি উদ্যোগ সম্পর্কেও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags: ঢামেকপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী
  • আজ পূর্ণিমার জন্মদিন
  • জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • শাহজাদপুরে পানিতে ডুবে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু
  • উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম