Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৭ pm ১১, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, মাতৃস্বাস্থ্য সেবার উন্নয়ন এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকারি পর্যায়ে ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া হবে। তারা গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করবেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার সরকারি হাসপাতালগুলো ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজে সরকারি চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রাজধানীর হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ কমাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষকে ছোটখাটো চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রীস্বাস্থ্যকর্মীহাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
  • শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
  • বন্যাদুর্গতদের সেবায় রাজনগর স্বাস্থ্য বিভাগের তৎপরতা
  • সমাবেশে যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত আমির
  • ইনকিলাবের প্রতিবেদনের প্রতিবাদে গৌরীপুর বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম