Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৪ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Hanging body of US expatriate's wife recovered in Bauphal

Hanging body of US expatriate's wife recovered in Bauphal

আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রায় বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাসকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিয়া সড়কের নিজ বাসার কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার ক হয়।

নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার লালমোহন উপজেলার দেউলা ইউনিয়নের বাসিন্দা নাসির মোল্লার মেয়ে। তার স্বামী মনিরুল ইসলাম ডালি একজন আমেরিকা প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের পহেলা বৈশাখে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বাউফল পৌর শহরের ওই বাসায় বসবাস করছিলেন। শনিবার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় কোনো সাড়া শব্দ না পেয়ে স্বামীর সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নিশিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা আরও জানান, আমেরিকা প্রবাসী মনিরুল ইসলাম ডালি প্রায় ১০ মাস আগে দেশে এসেছেন। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী
  • আজ পূর্ণিমার জন্মদিন
  • জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • শাহজাদপুরে পানিতে ডুবে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু
  • উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম