Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ১১, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় রয়েছে।

সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর’ উদ্বোধন ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশের বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৭টি তুলনামূলকভাবে ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, শিক্ষা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে এ ধরনের উদ্যোগকে তিনি সমর্থন করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পাকিস্তানের কিছু মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগও তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে আল্লামা ইকবাল স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন।

Tags: দেশবিশ্ববিদ্যালয়শিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু
  • গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে ধরা
  • জনগণের আস্থা অর্জনে পুলিশকে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই সাংবাদিকের ৫ বছর জেল
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম